Friday, April 3, 2026

মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠর টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিল ইডি

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার মহিষবাথানে (Mahishbathan) মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠজনের টিচার্স ট্রেনিং সেন্টারে (Teachers Training Centre) চিরুনি তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। এবার কি নিয়োগ-দুর্নীতির সঙ্গে টিচার্স ট্রেনিং সেন্টারের যোগ? প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় চাবির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। ওই অফিসের চাবি না মেলায় তালা ভাঙতে নিয়ে আসা হয় চাবিওয়ালাকে। এরপরই তালা ভেঙে শাটার খুলে ভেতরে নথিপত্রের খোঁজ শুরু করেন তদন্তকারী অফিসারেরা।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই অভিযান। এই অফিসে কি নিয়োগ সংক্রান্ত কোনও বিশেষ প্রশিক্ষণ চালানো হতো ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইডির আধিকারিকদের মনে। বাড়ির মালিক জানিয়েছেন মাস পাঁচেক কোনও ভাড়া দেওয়া হয়নি এবং দু মাস ধরে তালা বন্ধ এই ট্রেনিং সেন্টার। মাসিক ৪৫ হাজার টাকা ভাড়ায় ৩৬ মাসের চুক্তি হয়েছিল। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এই ট্রেনিং সেন্টারে ঠিক কি করতেন আর তার সাথে বিয়োগ দুর্নীতি কতটা জড়িয়ে আছে সবটাই খতিয়ে দেখতে আপাতত ওই ট্রেনিং সেন্টারে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই বেশ কিছু ছবি, চিঠি, খাম এবং ব্যাংকের কাগজপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা। ওই ট্রেনিং সেন্টারে একজন মহিলা আধিকারিকসহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ছয় জনের একটি বিশেষ দল আজ সকাল আটটা নাগাদ পৌঁছে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...