Friday, April 3, 2026

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় নিয়ে নবান্নে জরুরি বৈঠক

Date:

Share post:

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে শুক্রবার কাকভোরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) এই বিপর্যয় নিয়ে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নে বৈঠক। থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi), KMRCL কর্তৃপক্ষ। এছাড়াও রেল বোর্ডের উচ্চরপদস্থ আধিকারিকদেরও বৈঠকে ডাকা হতে পারে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী থাকায় বৈঠকে থাকতে পারছেন না বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে। সেই কারণে তাঁরা সকালেই এই বিষয়ে তাঁদের বক্তব্য জানিয়ে দেন।

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। এরপরই সেখানে পৌঁছে যান স্থানীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এরপরই বাসিন্দাদের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিকরাও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এলাকায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়ন করা হয়েছে। সেসব বাড়িতে ফাটল ধরেছে সেই বাসিন্দাদের ক্রিক রো-সহ সংলগ্ন অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন:কোহিনুরকে ভারতে ফেরানোর তৎপরতা! ইঙ্গিতপূর্ণ বিবৃতি বিদেশ মন্ত্রকের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...