Sunday, May 17, 2026

করোনাকালে বিশ্বমঞ্চে সম্মানিত শৈলজাকে পিপিই কিট দুর্নীতিতে তলব লোকায়ুক্তের

Date:

Share post:

করোনা অতিমারির (Corona Pandemic) সময় লড়াই করে বীরের সম্মান পেয়েছিলেন তিনি। আর কেরলের (kerala) বাম সরকারের (CPIM Government) সেই প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী (Former Health Minister) কে কে শৈলজার (KK Shailaja) বিরুদ্ধেই উঠল দুর্নীতির (Corruption) অভিযোগ। তাও আবার কোভিডকে কেন্দ্র করেই। কোভিডের সময় পিপিই কিট (PPE Kit) কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে শৈলজার বিরুদ্ধে তদন্তে (Investigation) নেমেছে লোকায়ুক্ত। কেরলের কংগ্রেস নেত্রী বীণা এস নায়ার (Congress Leader Veena S Nair) শৈলজার বিরুদ্ধে অভিযোগ (Complaint) দায়ের করার পরই এমন কড়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency)।

তবে শুধু শৈলজাই নন দুর্নীতির অভিযোগে কংগ্রেস নেত্রী প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও প্রাক্তন স্বাস্থ্যসচিব ড: রাজন এন খোবরাগাডে, মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের প্রাক্তন এমডি বালামুরলী, মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার এস আর দিলীপকুমার এবং আরও সাত জনের নাম প্রকাশ্যে এনেছেন। করোনার সময়ে পিপিই কিট কেনার ক্ষেত্রে এই ১১ জনই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন এবং আর্থিক লেনদেনে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যে লোকায়ুক্ত (Lokayukta of India) ৪ ডিসেম্বর তাদের সামনে হাজির হতে শৈলজাকে সমন (Summon) পাঠিয়েছে।

শৈলজা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। গত বছর পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) সরকার ক্ষমতায় টিকে থাকার পর শৈলজাকে আর মন্ত্রিসভায় (Cabinet) রাখা হয়নি। তবে এখন জানা যাচ্ছে শুধু মন্ত্রীসভাই নয় তাঁকে দলীয় পদ থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। লোকায়ুক্ত হল, মন্ত্রী-সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সামনে আসা অভিযোগের তদন্তকারী সংস্থা। কংগ্রেস নেতা বীণা এস নায়ার গত বছর লোকায়ুক্তের কাছে অভিযোগ অভিযোগ জানান, তখনকার বাজারদরের (Market Price) অতিরিক্ত রেট দিয়ে ওই কিটগুলি কেনা হয়েছিল। এরপর লোকায়ুক্ত প্রাথমিক তদম্তের পর রায় দেয় অভিযোগের প্রাথমিক ভিত্তি আছে। এবার সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে।

তবে শৈলজার অভিযোগ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। কিন্তু প্রাক্তন মন্ত্রীর এই বক্তব্য কানে তোলেননি লোকায়ুক্তের চেয়ারম্যান।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...