Wednesday, April 8, 2026

জামতাড়ায় অভিযান STF-এর, বাড়ির নিচের চেম্বারে অস্ত্র কারখানার হদিশ

Date:

Share post:

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তি। জামতারা থেকে বাংলায় অস্ত্র পাচার করতে গিয়ে সিঁথির মোড়ের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এবার অস্ত্র-কারখানার আঁতুর ঘরের সন্ধান পেল কলকাতা পুলিশের এসটিএফ। জামতাড়ায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে পাওয়া গেল গোপন অস্ত্র কারখানার হদিশ। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের পাশাপাশি অস্ত্র তৈরীর কাঁচামাল উদ্ধার হয়েছে এখান থেকে।

পুলিশ সূত্রে খবর, কার্বাইন–সহ চারজনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাদের মধ্যে মহম্মদ ইমতিয়াজ মুঙ্গেরের অস্ত্র কারবারি। তার ছেলে মহম্মদ সাহিল মালিক এবং দুই সঙ্গী ইন্দ্রজিৎ শর্মা ও ভিকি প্রসাদকেও গ্রেফতার করা হয়েছিল। এদের জিজ্ঞাসাবাদ করেই গোপন অস্ত্র কারখানার হদিস পাওয়া যায়। মহম্মদ ইমতিয়াজ বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা শাহজাহান খানের বাড়ির নীচে সুড়ঙ্গের মতো একটি ব্যবস্থা করা ছিল। সেখানে অস্ত্র তৈরি করা হতো। জামতাড়া জেলার মিহিজাম এলাকায় এই অস্ত্র কারখানার খোঁজ পায় কলকাতা পুলিশের এসটিএফ।

এদিন সেখানে তল্লাশি চালিয়ে ৭টি অসমাপ্ত পিস্তল পাওয়া গিয়েছে। পাশাপাশি কার্বাইন, পিস্তল এবং অন্যান্য অস্ত্র তৈরির কাঁচামাল, যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের থেকে অত্যাধুনিক কার্বাইন, দু’টি ম্যাগাজিন, ১০টি আগ্নেয়াস্ত্র এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছিল। এদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর তাদেরকে জেরা করেই ঝাড়খণ্ডে গোপন অস্ত্র কারখানার হদিস মিলল।

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...