Sunday, June 28, 2026

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

রোহিত শর্মারা না পারলেও, পারল হরমনপ্রীত কৌররা। এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। শনিবার ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌররা। তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রেনুকা সিং। সিরিজ সেরা দীপ্তি শর্মা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন রানাওয়েরা। ভারতের হয়ে তিন উইকেট নেন রেনুকা সিং। দুটি করে উইকেট নেন রাজশ্রী গায়কোওয়াড এবং স্নেহ রানা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতের প্রমিলা ব্রিগেড। দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধনা। ৫১ রানে অপরাজিত তিনি। ১১ রানে অপরাজিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই জয়ের ফলে এই নিয়ে সপ্তমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত।

আরও পড়ুন:‘আমাদের দলে বুমরাহর না থাকা বিরাট ক্ষতি’, বললেন ভারত অধিনায়ক

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...