Sunday, April 12, 2026

পার্ক সার্কাস স্টেশনে লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা, উত্তপ্ত এলাকা

Date:

Share post:

পার্ক সার্কাস স্টেশনে লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন তিনজন।এই ঘটনাকে কেন্দ্র করে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে।রেল লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনায় পড়েন এক মহিলা ও দুই শিশু। মহিলার চোট গুরুতর হলেও শিশুদুটি সেভাবে আঘাত পায়নি।  প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে।পরে রেল পুলিশ এসে অবরোধকারীদের তুলে দেয়।

অভিযোগ, ওই স্টেশনে ওভারব্রিজ থাকলেও সেটির অবস্থা মোটেই সুবিধার নয়।তাই লাইন পেরোনোর সময় কেউই  ওভারব্রিজ ব্যবহার করেন না।ঘটনার সময় হঠাৎই শিয়ালদহমুখী একটি ট্রেন এসে পড়ে। মহিলা দুই শিশু সন্তানকে নিয়ে লাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে তিনি তড়িঘড়ি লাইন পেরোনোর চেষ্টা করেন।তখনই দুর্ঘটনার সম্মুখীন হন।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...