Sunday, June 14, 2026

অনুশীলনে হালকা মেজাজে রোহিত, ১১ বছরের খুদের বোলিং-এ অনুশীলন ভারত অধিনায়কের

Date:

Share post:

২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপের প্রথম ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই ম‍্যাচের প্রস্তুতি ইতিমধ্যে ব্রিসবেনে শুরু করে দিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। তবে এরই মাঝে রবিবার অনুশীলনে হালকা মেজাজে ভারত অধিনায়ক রোহিত শর্মা। অনুশীলন করতে নামলেন এক নতুন বোলারের সামনে। বেশ কয়েকটা বল খেললেন। দু’-একটাতে সমস্যায় পড়লেন ভারত অধিনায়ক। যেই বোলারের কথা বলা হচ্ছে তার বয়স মাত্র ১১। সেই খুদের নাম দ্রুশীল চৌহান। রোহিতই ডেকে ছিলেন নেটে বল করতে। রবিবার এমনই এক ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

রবিবার ভারতীয় বোর্ডের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দখা যাচ্ছে রোহিতকে বল করছেন দ্রুশীল। নেট সেশনের পর রোহিত দ্রুশীলকে বলেন, “তুমিতো এখানে থাকো, ভারতের হয়ে খেলবে কি করে? এর জবাবে দ্রুশীল বলে, “আমি ভারতে তখনই যাব যখন আমি যোগ্য হয়ে উঠব।”

এদিকে রোহিত শর্মাকে বল করা নিয়ে দ্রুশীল বলেন, “রোহিত শর্মা দেখে আমায় বলেন বল করার জন্য। আমি অবাক হয়ে যাই, এর একদিন আগে, আমার বাবা আমায় বলেছিলেন যে আমি হয়ত রোহিতকে বল করতে পারি। তাই আমি উচ্ছ্বসিত হয়ে পড়ি। আমার প্রিয় ডেলিভারি হল সুইঙ্গিং ইয়র্কার।”

রবিবার ব্রিসবেনে অনুশীলনে নেমেছিল ভারতীয় দল। তার আগে সেখানে ১০০-র উপর খুদে ক্রিকেটার সেখানে অনুশীলন করছিল। তার মধ্যে একজনকে বেশ ভাল লাগে রোহিতের। বাঁ হাতি সেই খুদে বোলারের বল কেউই খেলতে পারছিল না। সাজঘর থেকে সেই বোলারকে দেখার পর তাঁকে ডাকেন রোহিত। জানা যায়, সে ভারতীয় বংশোদ্ভূত। নাম দ্রুশিল চৌহান। রোহিতের ডাকে ভারতের নেটে বল করতে দেখা যায় দ্রুশিলকে।নেট সেশনের পর দ্রুশীলকে ভারতীয় ড্রেসিংরুমে প্রবেশের অনুমতি দেওয়াও হয় এবং সেখানকার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সাথে আলাপ সারে সে। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার ভিডিও অ্যানালিস্ট হরি প্রসাদ মোহন।

এই নিয়ে তিনি বলেন,” রোহিত ওকে দেখে অবাক হয়ে গিয়েছিল। যেমন স্বাভাবিক বোলিং, তেমনই বুদ্ধিদীপ্ত রান-আপ। রোহিতই ওকে ডেকে বল করার আমন্ত্রণ জানায়।”

আরও পড়ুন:রবিবার সন্ধ্যায় এল ক্লাসিকো, রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া বার্সা, ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল

 

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...