Friday, June 19, 2026

বাধ্য হয়ে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু*তে ক্ষতিপূরণ দেবে রেল, রায় বম্বে হাইকোর্টের

Date:

Share post:

অনেক সময়ই লাইন পারাপার (Rail Line Cross) করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান সাধারণ মানুষ। এই বিষয়টি নিয়েই এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। সম্প্রতি একটি মামলার শুনানির (Hearing) পর উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, ওভারব্রিজ (Over Bridge) বা আন্ডারপাস (Underpass) না থাকার কারণে যদি কেউ রেললাইনে হাঁটতে বাধ্য হন এবং সেই সময় যদি তাঁকে ট্রেন ধাক্কা মারে সেক্ষেত্রে ভারতীয় রেলকেই (Indian Railways) সমস্ত ক্ষতিপূরণ (Compensation) দিতে হবে।

এর আগে এই সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়েল ক্লেইমস ট্রাইবুনাল (Railway Claims Tribunal) জানিয়েছিল, রেললাইনে হাঁটতে থাকা ব্যক্তিকে ট্রেন ধাক্কা মারলে কোন দায় থাকবে না রেলের। পাশাপাশি রেলকে দিতে হবে না কোনও ক্ষতিপূরণও। তবে সেই নির্দেশকে এবার খারিজ করল বম্বে হাইকোর্ট। ২০১৯ সালে এক ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন। এরপর তাঁর পরিজনেরা রেল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানায়। সেই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতেই বম্বে হাইকোর্ট রায় দেয়, আগামী ৬ সপ্তাহের মধ্যে মৃ*তের পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষকে।

বম্বে হাইকোর্টের তরফে বিচারপতি অভয় আহুজার (Justice Abhay Ahuja) বেঞ্চ জানায়, একজন ব্যক্তি যখন গ্রাম থেকে বৈধ টিকিট (Valid Ticket) কেটে শহরে আসে চাকরির জন্য। এরপর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ না থাকায় রেললাইন দিয়ে বাধ্য হয়েই পারাপার করতে হয় তাঁকে। সেই সময় অন্য ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এটাকে ইচ্ছাকৃত মৃ*ত্যু বা অসতর্কতা কিংবা অবহেলা বলা যায় না।

৩৫ বছর বয়সী মনোহর গজভিয়ে নামক এক ব্যক্তি নিজের অসাবধানতার কারণেই ট্রেনের ধাক্কায় মারা যান। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রেওরাল স্টেশনে। মনোহরের পরিবারের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের মৃত্যুর পর সেই স্টেশনে ওভারব্রিজ তৈরি হয়েছিল। এই কারণে মনোহরের মৃত্যু আদপে রেল কর্তৃপক্ষের গাফিলতি।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...