Friday, June 19, 2026

‘নেতাজি’কে শেষ শ্রদ্ধা সচিনের, স্মরণসভায় অখিলেশের পাশে থাকার বার্তা কংগ্রেস নেতার

Date:

Share post:

গত মঙ্গলবারই উত্তরপ্রদেশের (Uttarpradesh) সাইফাইতে (Saifai) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) শেষকৃত্য (Funeral) সম্পন্ন হয়েছিল। প্রিয় ‘নেতাজি’-র (Netaji) শেষযাত্রায় (Last Journey) সামিল হয়েছিলেন হাজারো মানুষ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সহ দেশের একাধিক হেভিওয়েট রাজনৈতিক (Heavyweight) নেতা কর্মীরা মুলায়মকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিলেন। আর শনিবার প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার স্মরণসভায় (Commemoration) উপস্থিত হলেন দেশের তাবড় নেতা নেত্রীরা। উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলট (Sachin Pilot), অভিনেতা তথা রাজনীতিবিদ রাজ বব্বর (Raj Babbar)। এছাড়াও এদিন প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের এক ঝাঁক নেতা কর্মী।

এদিন উত্তরপ্রদেশের সাইফাইতে মুলায়ম সিং যাদবের বাসভবনে গিয়ে প্রয়াত জননেতার ছেলে অখিলেশ যাদবকে পাশে থাকার বার্তা দেন সচিন, রাজ বব্বররা। ‘নেতাজি’র স্মৃতিচারণায় আবেগপ্রবণ (Emotional) হয়ে পড়েন অখিলেশ। পাশাপাশি এদিন পাইলট মুলায়ম সিং যাদবকে স্মরণ করে বলেন, ওনার আকস্মিক প্রয়াণ রাজনৈতিক জগতে বড় শূন্যতা তৈরি করেছে। উত্তরপ্রদেশের মতো একটি বড় রাজ্যে মুলায়ম সিং যাদব সাধারণ মানুষকে নিয়ে শুধুমাত্র একটি দল গঠন করেননি। বহুবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে দায়িত্বও সামলেছেন। ওনার নেতৃত্ব সবসময় আমাদের অনুপ্রেরণা জোগায়। তবে এদিনের স্মরণ সভায় রাজনৈতিক কোনও বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এই কংগ্রেস নেতা।

গত সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। একাধিক শারীরিক অসুস্থতার কারণে গত ২২ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...