Monday, June 22, 2026

শুভেন্দুর রিসর্ট-টুইট, জবাবে তোপ দাগল তৃণমূল

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) টুইট (Tweet) ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। ১৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন তিনি বিশেষ বিমানে হাসিমারায় যাবেন। সেখান থেকে যাবেন মালবাজারে। ১৭ অক্টোবর মালবাজারে তেসিমলায় একটি খামার বাড়িতে থাকবেন মমতা। খাবার বাড়িটি তৃণমূল (TMC) বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের (Dulal Das)। এই নিয়েই জলঘোলা শুরু করেছেন শুভেন্দু।

টুইট করে শুভেন্দু লেখেন,
“যখন রাজ্য আর্থিক ভাবে প্রায় দেউলিয়া, ডিএ দিতে পারছে না সরকার। রাস্তা সারাই হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। তখন তৃণমূল বিধায়ক দুলাল দাসের রিসর্ট সরকারি টাকায় সারানো হচ্ছে। কারণ রাজ্যের ভিভিআইপি গেস্ট সেখানে থাকবেন। এটা কি ঠিক হচ্ছে?” শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দুলাল দাস।

শুভেন্দুর অভিযোগের উত্তরে তৃণমূল মুখপাত্র বলেন, নিম্ন রুচির রাজনীতি করতে করতে নিম্নগামী মানসিকতা হয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী কারও নিমন্ত্রণে কারও বাড়ি যান সেটা নিয়েই রাজনীতি হচ্ছে! আর মুখ্যমন্ত্রী কোথাও গেলে নিরাপত্তার কারণে সেখানে বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা করাটাই নিয়ম। সেই নিরাপত্তাজনিত কাজই সেখানে হচ্ছে। শকুনের রাজনীতি করছে বিজেপি। এরপরে যখন শুভেন্দু অধিকারী কোথাও ব্যক্তিগত আমন্ত্রণে যাবেন, তখন তাঁর শুট-বুট পরা, বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের বাড়তে বন্ধ করে রেখে হেঁটে যাবেন, বুঝবেন কত ধানে কত চাল। তীব্র কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন- টাকার দাম কমেনি, বেড়েছে ডলারের দাম! ওয়াশিংটনে ‘আজব দাবি’ নির্মলার

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...