Wednesday, June 24, 2026

শাহবাজের সৌজন্যে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। রবিবার তারকা খচিত তামিলনাড়ুর বিরুদ্ধে ৪৩ রানে জয় পায় অভিমূন‍্য ইশ্বরণের দল। সৌজন্যে শাহবাজ আহমেদ। ব‍্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কামাল দেখান এই তরুণ অলরাউন্ডার।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে অভিমূন‍্য ইশ্বরণের দল। বাংলার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শাহবাজ আহমেদ। ৩৮ রান করেন অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরণ। ৩২ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তামিলনাড়ুর হয়ে দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন সাই কিশোর, বরুণ চক্রবর্তী, টি নটরাজন এবং অভিষেক তানওয়ার।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে যায় তামিলনাড়ু। তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন সাই সুর্দশন। অধিনায়ক বাবা অপরাজিত করেন ১৬ রান। বাংলার হয়ে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। দুটি করে উইকেট নেন মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামানিক। একটি করে উইকেট নেন আকাশদীপ এবং ঋত্বিক চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, মুস্তাক আলির তিন ম্যাচে বাংলার এটি দ্বিতীয় জয়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ঝাড়খণ্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয় ঈশ্বরনদের। দ্বিতীয় ম্যাচে বাংলা দাপুটে জয় তুলে নেন ওড়িশার বিরুদ্ধে। এবার তামিনাড়ুকে হারালেন শাহবাজরা।

আরও পড়ুন:এই বছর ফের হতে চলেছে আইপিএল-এর নিলাম, হতে চলেছে এত তারিখে

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...