Saturday, April 4, 2026

ডায়মন্ড হারবারে লঞ্চ থেকে নামতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল দুই নাবালিকা বোন

Date:

Share post:

এবার মর্মান্তিক দুর্ঘটনা ডায়মন্ড হারবারে। জেটিঘাটে ভেসেল থেকে অসাবধানবশত নামতে গিয়ে ডায়মন্ড হারবারে হুগলি নদীতে তলিয়ে গেল দুই শিশু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ওই দুই শিশু। জানা গিয়েছে, দুই নিখোঁজ শিশু সম্পর্কে দিদি-বোন। অন্যদিকে, খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

আরও পড়ুন: বিসর্জনের মুহূর্তে যমুনা নদীতে হড়পা বানে তলিয়ে গেল নাবালক, নিখোঁজ আরও দুই যুবক

সূত্রের খবর, পরিবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরে ঘুরতে গিয়েছিলেন দুই শিশু। গতকাল, রবিবার আনন্দপুর থানা এলাকার গুলসন কলোনি এলাকা থেকে মহম্মদ জাকির হোসেন তাঁর পরিবার নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে যায়। সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। সেখানেই ঘটে দুর্ঘটনা। লঞ্চ থেকে নেমে আসার সময় নদীতে পড়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে হুগলি নদীতে পড়ে যায়। দুই শিশুর তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তড়িঘড়ি সিভিল ডিফেন্স টিমকেও উদ্ধারকাজে নামানো হয়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...