Tuesday, June 9, 2026

ঠাসা কর্মসূচি নিয়ে তিনদিনের উত্তরের জেলা সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজোর পর আজ, সোমবার থেকে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, আজ সফরের প্রথমদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় যাবেন। আগামিকাল, মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক সভা করবেন তিনি। এই সেই মালবাজার, যেখানে দশমীর দিন প্রতিমা বিসর্জনে গিয়ে হড়পা বানে মৃত্যু হয়েছিল ৮ জনের। সূত্রের খবর, মালবাজারে মৃতদের পরিবার ও আত্মীয়দের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ মমতাকে

প্রশাসনিক সূত্রে খবর, বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট।শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কালিম্পং জেলার বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিসহ বিশিষ্টজন হাজির থাকবেন। সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

মুখ্যমন্ত্রীর সফরের জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, হাসিমারা থেকে সোমবার বিকেলে মালবাজারে বড়দিঘি হাইস্কুলের মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। সেখান থেকে তিনি যাবেন তেশিমলায়। ওখানেই রাত্রিযাপন করবেন। মঙ্গলবার দুপুরে মাল আদর্শ বালিকা বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করবার কথা আছে তাঁর। বৈঠক শেষে ওইদিনই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন।

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...