Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ প্রথম জয় এটিকে মোহনবাগানের। রবিবার ৫-২ গোলে হারাল কেরলা ব্লাস্টার্সকে। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে কোচি থেকে পুরো তিন পয়েন্ট আনছে সবুজ-মেরুন ব্রিগেড।

২) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। রবিবার তারকা খচিত তামিলনাড়ুর বিরুদ্ধে ৪৩ রানে জয় পায় অভিমূন‍্য ইশ্বরণের দল। সৌজন্যে শাহবাজ আহমেদ। ব‍্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কামাল দেখান এই তরুণ অলরাউন্ডার।

৩) কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। রবিবার লিগে সুপার সিক্স পর্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেল সাদা-কালো ব্রিগেড। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। জোড়া গোল করেন মার্কাস জোসেফ। অপর গোলটি ওসমানে এনদিয়ায়ের।

৪) মরশুমের প্রথম এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-১ গোলে হারাল তারা। মাদ্রিদের হয়ে গোল করলেন করিম বেঞ্জিমা, ফেডেরিকো ভালভার্দে ও রদ্রিগো। বার্সার হয়ে একমাত্র গোল ফেরান টোরেসের।

৫) আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল ২০২৩ এর নিলাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা। বছরের শুরুতে মেগা নিলামে সেরা ক্রিকেটারদের তুলে নিয়েছে প্রত্যেক দলই। ফলে ডিসেম্বরের নিলামে সে ভাবে বড় কোনও ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা নেই।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...