Sunday, June 21, 2026

শামির সৌজন্যে প্রস্তুতি ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, অজিদের হারাল ৬ রানে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের আগে শুরুটা ভালই হল টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে ৬ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং। শেষ ওভারে বল হাতে কামাল দেখালেন তিনি। এক ওভার বল করে ৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। একটি রান আউট। এযেন মাঠে নেমে সব প্রশ্নের উত্তর দেওয়া। বলা ভালো দুরন্ত প্রত‍্যাবর্তন শামির।

 

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারতীয় দল। অর্ধশতরান করেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ৫৭ রান করেন রাহুল। ৫০ রান করেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা করেন ১৫ রান। ১৯ রান করেন বিরাট কোহলি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ রান করেন অ‍্যারন ফিঞ্চ। ৩৫ রান করেন মিচেল মার্স। ভারতের হয়ে তিন উইকেট নেন শামি। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯ ওভার পর্যন্ত গ্যালারিতে বসে ছিলেন তিনি। মনে হচ্ছিল এই ম্যাচে আর নামবেন না শামি। যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর নামা নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু শেষ ওভারে শামির হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। তখন অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ১১ রান। ওই এক ওভারেই জ্বলে উঠলেন শামি। শেষ ওভারে ৪ উইকেট পড়ল। তার মধ্যে একটি রানআউট। এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের ছবি বদলে দিলেন তিনি। দুই উইকেট ভুবনেশ্বর কুমারের। একটি করে উইকেট অর্শদীপ সিং, হর্ষল প‍্যাটেল এবং যুজবেন্দ্র চ‍্যাহালের।

আরও পড়ুন:ভারতীয় দলে যোগ দিয়ে আবেগপ্রবণ শামি, প্রস্তুতি ম‍্যাচে অজিদের বিরুদ্ধে নিলেন তিন উইকেট

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...