Monday, April 6, 2026

স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্কের কথা জানতেই ভয়াবহ পরিণতি স্বামীর, গ্রেফতার ৩

Date:

Share post:

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন স্বামী। এমনকি মেয়ের সঙ্গে এক যুবকের ‘ঘনিষ্ঠ’  সম্পর্কের কথাও কানে এসেছিল। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত।তার জেরেই ফন্দি এঁটে পুড়িয়ে মারা হল স্বামীকে।এমনকি মৃতদেহ লোপাটের জন্য দেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়।শনিবার রাতে এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলায়। গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে। ধৃত দম্পতির মেয়ে ও তাঁর ‘ঘনিষ্ঠ’।

আরও পড়ুন:স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক জেনে ফেলায় যুবক খুন!

পুলিশের তরফে জানান হয়েছে, স্থানীয়রা দেহটিকে প্রথমে জঙ্গলে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে কোভিলপট্টি জঙ্গল থেকে  গননাশেকরের(৪২) দেহ উদ্ধার করে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গননাশেকরের দেহ উদ্ধারের পর তাঁর মেয়ে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে তাঁদের বয়ানে প্রথম অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ তৈরি হয়। পরে জানা যায়, বিবাহবর্হিভূত সম্পর্কের কারণেই সংসারে বহুদিন ধরেই অশান্তি চলছিল। এমনকি মেয়ের সম্পর্কের কথাও উঠে আসে জেরায়।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...