Sunday, June 14, 2026

বর্ষার বিদায়বেলাতেও ভারী বৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

Date:

Share post:

হাতেগোণা আর কয়েকটা দিন। তারপরই দেশ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে বিদায়বেলায় শেষ বারের মতো বৃষ্টিতে ভিজতে পারে দেশের একাধিক রাজ্য। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতিও। আবহাওয়া দফতরের সূত্রের খবর, ১৮ অক্টোবর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত আরও তীব্র হয়ে ২০-২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে দীপাবলীর উৎসব ভেস্তে যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন:বর্ষায় বিয়ে, কীভাবে করবেন ব্রাইডাল মেক আপ

প্রসঙ্গত, দেশ জুড়ে উৎসবের আবহ চলেছে। সপ্তাহ শেষেই কালীপুজো এব‌ং দীপাবলির আমেজে মেতে উঠবে সারা দেশ। আর সেই সময়ে বৃষ্টি হলে আলোর উৎসব মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক ক্ষতি হতে পারে ব্যবসা-বাণিজ্যেও।

বৃষ্টিতে ভেস্তে গেছে বাঙালির দুর্গাপুজো।  বৃষ্টির মাথায় করেই ঠাকুর দেখেছে বঙ্গবাসী।এ বার কালীপুজোতেও একই পরিস্থিতি তৈরি হবে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...