Thursday, June 25, 2026

শামিকে নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

মাঠে নেমেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ শামি। টি-২০ বিশ্বকাপের আগে যা স্বস্তির খবর ভারতীয় দলে। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে এক ওভার বল করেই নিয়েছেন তিন উইকেট। ওই এক ওভারের ম‍্যাচের রং বদলে দেন শামি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষ ওভারের আগে পর্যন্ত মহম্মদ শামির বল করার কোনও সম্ভাবনাই দেখা যায়নি। শেষ ওভারে হঠাৎই এই পেসারের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। হঠাৎ শেষ ওভারের শামি কেন? জবাবে ভারত অধিনায়ক বললেন, শামিকে দিয়ে বল করানোর পরিকল্পনা আমাদের ছিল।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” আমাদের পরিকল্পনা ছিল। সত্যি বলতে, ও অনেক দিন পর ক্রিকেটে ফিরেছে। তাই ওকে একটা ওভারই দিতে চেয়েছিলাম। শুরু থেকেই সেই পরিকল্পনা ছিল। ইচ্ছে করেই ডেথ ওভারে বল ওর হাতে তুলে দিয়েছি। নতুন বলে ও কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি। কিন্তু এই ম্যাচে ওকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম ডেথ ওভারে ও কেমন বোলিং করে। ফলাফল কী, সেটা তো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি।”

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও, দলের অনেক উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন হিটম‍্যান। তিনি বলেন,”কোথায় বল ফেলছি, সে ব্যাপারে আরও ধারাবাহিক হতে চাই। ঘরের মাঠে খেলা এবং অস্ট্রেলিয়ার মাঠে খেলা এক নয়। দুটো মাঠের চরিত্র আলাদা। কৌশলও বদলাতে হয়। লেংথের বদল হয়। নতুন কিছু চেষ্টা না করে গোটা ব্যাপারটা সহজ-সরল রাখলেই মনে হয় ভাল। আমরা এ নিয়ে পরিশ্রম করছি। সবার সঙ্গে কথা বলছি। উন্নতির জায়গা থাকলেও, একটা ভাল ম্যাচ খেললাম। পিচ খুবই ভাল ছিল।”

আরও পড়ুন:মহারাজের পাশে মমতা, ‘সভাপতি পদ থেকে কেন সৌরভকে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হল?’ প্রশ্ন মুখ‍্যমন্ত্রীর

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...