Monday, April 6, 2026

কোর কমিটি ও দায়িত্ব বন্টনে বিজেপিতে ক্ষোভ, ইস্তফা সৌমিত্র খাঁর

Date:

Share post:

দলের কোর কমিটিতে জায়গা পাননি।দায়িত্ব খানিকটাও কমেছে। রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আর তার ঠিক পরের দিনই পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুন :গেরুয়া রাজনীতিতে আরও সক্রিয় মিঠুন! এবার রাজ্য কোর কমিটিতে অভিনেতা

২১ এর বিধানসভা ভোটের পর গোহারা হারের পর বঙ্গ বিজেপির নেতৃত্বের ওপর আস্থা রাখতে পারছে না কেন্দ্র বিজেপি। তাই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সোমবার বাংলার জন্য নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনকি দায়িত্ব বন্টনেও আনা হয়েছে বদল।  দলের শীর্ষ নেতৃত্বরা অনেকেই বাদ পড়েছেন কোর কমিটিতে।  তারপরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বতে শুরু হয়েছে কোন্দল। যার জেরে দায়িত্ব পাওয়ার পরের দিনই রাঢবঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ সৌমিত্র খাঁ।  যদিও এ বিষয়ে মুখ খোলেননি দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে জানা নেই তাঁর।

প্রসঙ্গত, ২৪ জনের কোর কমিটির সদস্যদের মধ্যে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল প্রমুখের নাম। অথচ সেই কমিটিতে নাম নেই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপা জানান,  ‘বেশ ভাল লাগল’। পাশাপাশি তিনি জানান, সুকান্ত মজুমদার নতুন করে কোর কমিটি তৈরি করেছেন, আর সবচেয়ে ভাল বিষয় মিঠুন চক্রবর্তীকে নিয়েছেন বলে জানান বিজেপি নেত্রী।

একুশে বিজেপির লজ্জার হারের পর থেকে রাজ্যে আর দেখা যায়নি মিঠুনকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।  দুর্গাপুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সফরও করেন মিঠুন। কার্যত বলা ভাল পঞ্চায়েত নির্বাচনেও মিঠুনকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। তবে পঞ্চায়েত ভোটের আগেই নতুন কোর কমিটি ও দায়িত্ব বন্টন নিয়ে দলের শীর্ষ নেতৃত্বদের মধ্যে কোন্দল চরমে।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...