Friday, April 3, 2026

বিলকিস বানোর গণধ*র্ষণে অপরাধীদের মুক্তির আবেদন দু’সপ্তাহেই মঞ্জুর করে কেন্দ্র

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধ*র্ষণ কাণ্ডে অপরাধীদের মুক্তি দিয়েছেন গুজরাট সরকার(Gujrat Govt)। সম্প্রতি সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার(BJP Govt)। সেখান থেকে জানা গেল দুই সপ্তাহের মধ্যেই বিলকিস বানো গণধ*র্ষণ কাণ্ডে দোষীদের সাজা মুকুব করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। জেলে ভাল আচার ব্যবহারের জন্য বিলকিস বানো গণধ*র্ষণে দোষীদের সাজা মকুব করার আরজি জানিয়েছিল গুজরাট সরকার (Gujarat)। সিবিআই ও বিশেষ আদালতের আপত্তি সত্বেও মাত্র দু’সপ্তাহের মধ্যে সেই আরজি মঞ্জুর করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন নৃশংস অপরাধে জেলবন্দী অপরাধীদের মুক্তি দেওয়া হল সম্প্রতি গুজরাট সরকারের কাছে এই প্রশ্ন রেখেছিল দেশের শীর্ষ আদালত। মুক্তি দেওয়ার প্রক্রিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় গুজরাট সরকারকে। সম্প্রতি পেশ হওয়া সেই হলফনামা থেকে জানা যায়, চলতি বছরের ২৮ জুন কেন্দ্রের কাছে আবেদন জানায় গুজরাট সরকার। মাত্র দু’সপ্তাহের মধ্যেই উত্তর আসে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে। গুজরাট সরকারের আবেদন মেনেই দোষীদের মুক্তি দিতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৫ আগস্ট জেল থেকে বেরিয়ে আসে খুন ও ধর্ষণ কাণ্ডে ১১ জন দোষী।

এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে। পাশাপাশি জানা যাচ্ছে গুজরাট সরকারের যে উপদেষ্টা কমিটি দোষীদের সাজা মুকুব করার প্রস্তাবে সমর্থন জানায় তাদের মধ্যে অধিকাংশই বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি দোষীদের মুক্তির প্রসঙ্গে বিলকিস ও তার পরিবারের সদস্যরা কিছুই জানতেন না। এদিকে জেল মুক্তির পর নৃশংস এই অপরাধীদের রীতিমতো বরণ করে নেওয়া হয় পরিষদের তরফে। গোটা ঘটনায় রীতিমতো সরব হয়ে ওঠে গোটা দেশ। ধর্ষক ও খুনিদের মুক্তির ঘটনায় কাঠগড়ায় তোলা হয় গুজরাটের বিজেপি সরকারের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে। দেশজুড়ে দাবি ওঠে সিদ্ধান্ত বদল করে অপরাধীদের ফের জেলবন্দী করা হোক।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...