Tuesday, March 17, 2026

Tamilnadu : জয়ললিতার মৃ*ত্যু রহস্যে নাম জড়াল শশীকলার !

Date:

Share post:

‘আম্মা’র মৃ*ত্যু ঘিরে নয়া বিতর্ক। ছায়াসঙ্গী ভি কে শশীকলা (Vivekanandan Krishnaveni Sasikala) সহ একাধিক নেতা মন্ত্রীর নাম জড়াল অরঙ্গস্বামী কমিশনের দেওয়া ৬০৮ পাতার রিপোর্টে। রাজনৈতিক মহল মনে করছে দীর্ঘ আট বছর পর জয়ললিতার (Jaylalithaa) মৃ*ত্যু রহস্যে এল নয়া মোড়।

তামিলনাড়ুর (Tamilnadu) প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former CM) মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ২০১৬ সালে মারা যান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা AIDMK নেত্রী জয়রাম জয়ললিতা (Jaylalithaa)। হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় আড়াই মাসের মাথায় তাঁর মৃ*ত্যু হয়। কিন্তু আমার মারা যাওয়ার আসল কারণ কী, তা নিয়েই জোরালো হচ্ছিল জল্পনা। এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির সন্ধান পাচ্ছিলেন অনেকে। অরঙ্গস্বামী কমিশনের দেওয়া ৬০৮ পাতার রিপোর্টে বলা হয়েছে, জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা (V K Sasikala), চিকিৎসক শিবকুমার যিনি কিনা শশীকলার আত্মীয়, প্রাক্তন স্বাস্থ্য সচিব রাধাকৃষ্ণন ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়বাস্করের বিরুদ্ধে জয়ললিতার মৃ*ত্যু নিয়ে তদন্ত করা দরকার৷ জয়ললিতার মৃ*ত্যুর জন্য কার্যত শশীকলাকেই দায়ী করা হয়েছে কমিশনের রিপোর্টে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা AIDMK নেত্রী জয়রাম জয়ললিতার (Jayaram Jayalalithaa) মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য ২০১৭ সালে মাদ্রাজ হাইকোর্টে অরঙ্গস্বামী কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনই সোমবার একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টের ভিত্তিতেই আদালতের তরফ থেকে বলা হয়েছে, আম্মার মৃত্যুর পেছনে শশীকলা সহ একাধিক রাজনৈতিক নেতা এমনকি তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানকার চিকিৎসক এবং স্বাস্থ্যমন্ত্রীর জড়িত থাকার সন্ধান মিলেছে।

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...