Friday, April 3, 2026

পরে ডাকা হলে আবার আসব: সিজিও থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেবরাজের

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের (TMC) যুব নেতা কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সল্টলেকের সিজিও (CGO) কমপ্লেক্সে তলব করা হয়। প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই (CBI) দফতর থেকে বেরিয়ে তিনি জানান, “আমাকে পরে ডাকা হলে আবার আসব। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তারা আমাকে ডেকেছে। আমি দায়িত্বশীল নাগরিক হিসাবে তাদের সাহায্য করতে এসেছি। আমাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করেছে। আমি সাধ্যমতো তার জবাব দিয়েছি।” দেবরাজের মতে, “যে কোনও মৃত্যুই দুঃখের। আক্রান্ত পরিবারের পাশে থাকতে পারলে ভালো লাগবে।”

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের সদর দফতর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) দেবরাজকে হাজিরা দিতে বলা হয়। একুশের নির্বাচনে ‘গোহারা’ হার কিছুতেই মানতে পারেনি বিজেপি। তারপর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় তৎপরতা। ভোট পরবর্তী হিংসা মামলায় প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তিনি বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করে অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এরপরই এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এদিন দেবরাজকে ডেকে পাঠায় সিবিআই।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...