Thursday, March 26, 2026

চোটে ছিটকে গেলেন আরও এক বোলার, বিশ্বকাপে আরও চাপে শ্রীলঙ্কা !

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে তবেই মিলবে টিকিট। এই আবহে দলের পেসার দুষ্মন্ত চামিরা চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এই নিয়ে শ্রীলঙ্কার দুই বোলার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বল করার সময় পায়ের পেশিতে চোট পান চামিরা। আর বল করতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে সাজঘরে চলে যান তিনি। পরে তাঁর চোট পরীক্ষা করলে দেখা যায়, পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে তাঁর। চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিক্যাল অ্যাডভাইসরি কমিটির প্রধান অর্জুন ডি সিলভা বলেছেন, ‘‘চামিরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। হয়তো ওর পায়ে অস্ত্রোপচার করতে হবে। আমরা আরও কয়েক দিন ওকে পর্যবেক্ষণে রাখব। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওর অস্ত্রোপচার হবে কি না।’’ এর আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার দিলশান মদুশঙ্ক।দু’জন বোলার ছিটকে যাওয়ায় চাপে পড়ে গিয়েছে শ্রীলঙ্কা।

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...