Friday, June 26, 2026

“এই নেতৃত্বে জেতা কঠিন,” দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে বিস্ফোরক বিজেপির সৌমিত্র খাঁ

Date:

Share post:

দলের কোর কমিটিতে জায়গা পাননি।দায়িত্বও খানিকটা কমেছে। মঙ্গলবারই রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্ষুব্ধ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আজ, বুধবার ফের সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে লেখেন, “শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই।”বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।এমনকি রাজ্যের বিভিন্ন নির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য ‘অযোগ্য’ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই দায়ি করেছেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: কোর কমিটি ও দায়িত্ব বন্টনে বিজেপিতে ক্ষোভ, ইস্তফা সৌমিত্র খাঁর

প্রসঙ্গত, গত সোমবার ২০ জনের কোর কমিটির সদস্যদের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল প্রমুখের নাম। অথচ তাতে নাম নেই বিজেপি নেতা সৌমিত্র খাঁ এবং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের।অথচ এতদিন পর্যন্ত তিনি দলের কাজ যথেষ্ট দক্ষতার সঙ্গেই পালন করেছেন তিনি।যুব মোর্চার শীর্ষ পদ সামলানো থেকে পঞ্চায়েত ভোটে নিজের সংসদীয় এলাকার সংগঠনের কাজ-সবকিছুই একা হাতে সামলেছেন। তবুও বাদ পড়েছেন কোর কমিটি থেকে। আর তাতেই শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ বেড়েছে। গতকাল প্রথমে রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ সোশ্যাল মিডিয়ায় দলের একাংশকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন।
বুধবার ফেসবুকে দলের শীর্ষ নেতৃত্বকে বিঁধে সাংসদ সৌমিত্র খাঁ লেখেন, “ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল” এটা আমি সর্বদা বলবই।”


এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি নিশানা করে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘দলে অযোগ্যদের ভিড় বেশি।’ ‘অযোগ্য’ রাজ্য সভাপতি হলে দলের ভরাডুবি হবেই। ‘এই নেতৃত্বতে জেতা কঠিন।’ বলেও বিস্ফোরক মন্তব্য করেন। তবে সৌমিত্র খাঁ-এর এই মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...