Saturday, March 28, 2026

ওহ লাভলি, হামি দিয়েই চলেছেন কালারফুল মদন মিত্র

Date:

Share post:

তিনি তৃণমূলের রঙিন নেতা। রাজনীতির ময়দান হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়, তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফেসবুক লাইভ থেকে রিল ভিডিও, সোশ্যাল মিডিয়ার তাবড় কনটেন্ট ক্রিয়েটরকে টেক্কা দিতে পারেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক যে “কালারফুল” ঝলক দেন সোশ্যাল মিডিয়ায়, তা নেটপাড়ার বিনোদনেও রীতিমতো ঝড় তোলে।

এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরবর্তী ছবি হামি-২’র প্রচারে একটি রিল ভিডিও বানালেন মদন মিত্র। সঙ্গে তাঁর আদরের নাতি বুবাবা। ১৬ অক্টোবর রিলিজ করেছে হামি-২’র গান “নো চাপ”। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই গান ছড়িয়ে পড়েছে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে এই গানটি গেয়েছে ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল ও শর্মিষ্ঠা দেবনাথ। পড়াশোনা হোমওয়ার্কের থেকে অনেক দূরে, ছোটদের মুক্তির গান আনন্দের গান, নো চাপ!

“নো চাপ” গানেই এবার নিজের বিখ্যাত সংলাপ “ওহ লাভলি” শব্দ যুগল ব্যবহার করে রিল বানালেন মদন মিত্র। গানের শুরুতে তিনি বললেন, “আমি মদন মিত্র, আমার পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক হামি, ও লাভলি!” সাদা ধুতি, নীল পাঞ্জাবী, চোখে রোদ চশমা পড়ে খোশ মেজাজে ধরা দিলেন নাতির সঙ্গে।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...