Tuesday, June 16, 2026

বিপুল ভোটে জিতে কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন, অভিনন্দন শশীর

Date:

Share post:

দীর্ঘ বছর পর গান্ধী বিহীন কংগ্রেস সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন দলের বরিষ্ঠ সাংসদ মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের(Shashi Tharoor) তুলনায় ৮ গুণ বেশি ভোট পেলেন খাড়গে। দীর্ঘ বছর সভাপতি বিহীন কংগ্রেসের(Congress) খরা কাটিয়ে অতঃপর লোকসভা নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দেবেন কর্নাটকের প্রবীণ সাংসদ।

কংগ্রেসের সভাপতি নির্বাচন উপলক্ষে গত সোমবার দেশ জুড়ে চলে ভোট গ্রহণ পর্ব। বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি জানান, সভাপতি নির্বাচনে ৭৮৯৭ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বে শশী থারুর পেয়েছেন মাত্র ১০৬০ টি ভোট। এদিকে দলের আভ্যন্তরীণ ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে সরব হতে দেখা যায় খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে। অবশ্য নির্বাচনের ফলাফল ঘোষণার পর নয়া সভাপতিকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেন তিনি।

টুইটারে শশী থারুর লেখেন, “কংগ্রেসের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ অত্যন্ত সম্মানের ও দায়িত্বের। আমি আশা করব খাড়গেজি এই গুরু দায়িত্ব সফল ভাবে পালন করবেন।” পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের প্রসঙ্গে তিনি লেখেন, “দেশজুড়ে ১০০০ এর বেশি সহকর্মীর সমর্থন পাওয়া, এতজন শুভাকাঙ্ক্ষীর আশা আকাঙ্ক্ষা বহন করাও সৌভাগ্যের বিষয়।”

Related articles

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...