Friday, April 3, 2026

স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নয়নের জের! মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে জয়ী Slab G

Date:

Share post:

স্বাস্থ্য ক্ষেত্রে (Health Sector) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রভূত উন্নয়নের জেরেই মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (Medical Council Election) প্রত্যাশিত জয় পেল তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপকগোষ্ঠী (Medical Faculty)। বিরোধীদের হারিয়ে কমপক্ষে হাজার দুয়েকের কাছাকাছি ভোটে জয়যুক্ত হয় অধ্যাপক গোষ্ঠীর দল স্ল্যাব জি (Slab G)।

মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদে নিয়োগের জন্য সল্টলেকের দফতরে মঙ্গলবার স্ল্যাব জি এবং স্ল্যাব এইচ দুটি বিভাগে চলে ভোটগ্রহণ (Voting)। ভোটাভুটি পর্ব শেষ হওয়ার পর বুধবার থেকে শুরু হয় ভোট গণনা (Counting)। বুধবার বেলা গড়াতেই দেখা যায় প্রত্যাশিতভাবেই নির্বাচনে জয়লাভ করেছে অধ্যাপকদের দল স্ল্যাব জি। অন্যদিকে মেডিক্যাল গ্রাজুয়েটদের দল স্ল্যাব এইচ বিভাগে এখনও গণনা চলছে বলে সূত্রের খবর। এই বিভাগের চূড়ান্ত ফলাফল সামনে আসতে বৃহস্পতিবার ভোর রাত হয়ে যেতে পারে। তবে গণনার ট্রেন্ড যেদিকে এগোচ্ছে তাতে স্পষ্ট এই বিভাগেও সহজ জয় পেতে চলেছে তৃণমূল ঘেঁষা মেডিক্যাল গ্র্যাজুয়েটরা (Medical Graduate)।

মঙ্গলবারই বাইরে থেকে ব্যালট পেপার আনা, রিটার্ন ব্যালট গরমিল-সহ গণনায় তৃণমূলের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের তরফে জানানো হয়, নির্বাচনে কয়েক হাজার ভোটার রয়েছেন। কিন্তু বিরোধীরা হার নিশ্চিত জেনেই ইচ্ছে করে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হবে না। তৃণমূলের প্যানেলে যারা দাঁড়িয়েছেন, সকলেই জয়ী হবেন।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...