Monday, April 6, 2026

জনপ্রিয় সংগীত শিল্পী স্বপন সেনগুপ্তর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের নক্ষত্রপতন বলিউডে (Bollywood)। সুরলোকে চলে গেলেন জনপ্রিয় সংগীত শিল্পী স্বপন সেনগুপ্ত (Swapan Sengupta)। ভারতের চলচ্চিত্র সঙ্গীতে (Indian Film Music) আরও এক যুগের অবসান। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দশকের পর দশক ধরে বলিউডে চুটিয়ে কাজ করে গেছেন বাঙালি শিল্পীরা। স্বপন সেনগুপ্ত তাঁদেরই একজন। জনপ্রিয় সংগীত সৃষ্টি থেকে আবহ সংগীতে সুরের মূর্ছনা – একসময় স্বপন-জগমোহন জুটির প্রশংসায় পঞ্চমুখ ছিল বলিউড। ৯০ এর দশকে সকলকে ছেড়ে চির বিদায় নিয়েছেন জগমোহন বক্সী। এবার ৯০ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করলেন স্বপন সেনগুপ্ত। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমারের মতো শিল্পীর সঙ্গে একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন স্বপন-জগমোহন জুটি। হিন্দির পাশাপাশি বাংলা পাঞ্জাবি এমনকি ভোজপুরি ছবিতেও সুর দিয়েছিলেন তাঁরা। এবার শেষ হল পথ চলা।

বিখ্যাত সংগীত শিল্পীর মৃ*ত্যুতে শোকস্তব্ধ বলিউড। শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন,
“বাংলার নিজের সঙ্গীতশিল্পী স্বপন সেনগুপ্তের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি তাঁর অসামান্য কাজের মধ্যে দিয়ে অনেকের হৃদয়ে বেঁচে থাকবেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...