Saturday, April 4, 2026

Dengue: ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃ*ত্যু হল বৃদ্ধার। বরাহনগরে (Baranagar) ৬৪ বছরের বৃদ্ধার মৃ*ত্যু ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক। বরাহনগর পুরসভার (Baranagar Municipal Corporation) ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডোনা মুখোপাধ্যায় বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত থাকার পর বুধবার মারা যান। স্বাস্থ্য দফতরের (Health Department) হিসেব অনুযায়ী, ডেঙ্গি (Dengue) আক্রান্ত নতুন রোগীর সংখ্যা এক হাজারেরও বেশি।

উল্লেখ্য ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য প্রশাসন। জেলায় জেলায় প্রচার অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। ডেঙ্গি মোকাবিলার জন্য এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কলকাতার মেয়র পুরসভার মিটিংয়ে বারবার করেই সচেতনতা মূলক প্রচারের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। মূলত ডেঙ্গি পরীক্ষা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে এবং গতকাল থেকে কিছু রিপোর্ট পোর্টালে এন্ট্রি করা বাকি ছিল, সেগুলিও এন্ট্রি করা হয়েছে । পুজোর আগে থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে পৃথক ফিভার ক্লিনিক খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। কারও জ্বর হলে বা কোনও উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত ডেঙ্গি ও অন্যান্য মশাবাহিত রোগ হয়েছে কি না তার জন্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...