Friday, April 3, 2026

টানা ১০ দিন ছুটি, দীপাবলিতে সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর!

Date:

Share post:

দীপাবলিতে (Diwali) বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। আগামী ২২ অক্টোবর থেকে টানা ১০ দিনের ছুটি (Holiday) পেতে চলেছেন সরকারি কর্মচারীরা (Government Employees)। স্বভাবতই খুশির মেজাজ কর্মীদের মধ্যে।

সামনে কালীপুজো (Kali Puja), দীপাবলীর আনন্দে মিশেছে ছুটির মেজাজ। কালীপুজোর থেকে ছটপুজো পর্যন্ত মাত্র একদিন একটু কষ্ট করে অফিসে যেতে হবে সরকারি কর্মীদের। আর সেই দিনটা যদি কোনও ভাবে ম্যানেজ করে নেওয়া যায় তাহলে তো টানা ১০ দিনের জন্য কেল্লাফতে। ক্যালেন্ডারে চোখ পড়া মাত্রই খুশির ঝিলিক সরকারি কর্মচারীদের চোখে মুখে। কালীপুজো পড়েছে সোমবার অর্থাৎ ২৪ অক্টোবর। তার আগে ২২ এবং ২৩ অক্টোবর শনিবার ও রবিবার, তাই এমনিই ছুটি। কালীপুজো উপলক্ষে বাড়তি দু’টি ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ২৪ তারিখের পর ২৫ ও ২৬ অক্টোবর ছুটি। ভাইফোঁটা ২৭ অক্টোবর, অগত্যা সেদিনও ছুটি। এই হিসেবে ২২-২৭ অক্টোবর টানা ছুটি। এরপর ২৮ অক্টোবর শুক্রবার অফিস করতে হবে। তবে কেউ যদি সেই দিনটা ম্যানেজ করতে পারেন তাহলে আবার টানা ছুটি। ২৯ অক্টোবর শনিবার ছুটি, ৩০ অক্টোবর রবিবার ছটপুজো। ছট উপলক্ষে ৩১ অক্টোবর সোমবার রাজ্য সরকারি ছুটি। সব মিলিয়ে ২২-৩১ অক্টোবর পর্যন্ত ছুটি আর ছুটি, মাত্র একদিন খোলা থাকবে অফিস। ইতিমধ্যেই চড়চড়িয়ে বাড়ছে ট্রেন এবং বাসের টিকিটের দাম। প্রাক শীতের আবহে এই ছুটির সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। একবার টিকিট কেটে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারলে আর পায় কে, তাই না?

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...