Friday, April 3, 2026

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব! নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক

Date:

Share post:

দুর্গাপুজোর পর কালীপুজোতেও আবহাওয়া থাকবে প্রতিকূল। বর্ষার বিদায়বেলায় নিম্নচাপের ভ্রুকুটি। কালীপুজো-দীপাবলীতে কি বাংলার বুকে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়? সাইক্লোনের অভিমুখ বাংলা! হাওয়া অফিস বলছে, আগামী মঙ্গলবার অর্থাৎ কালীপুজোর পরেরদিন বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় “সিত্রাং”! যার ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা আগাম সতর্কতা হিসেবে রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যাঁরা মাছ ধরতে ইতিমধ্যেই সমুদ্রে পাড়ি দিয়েছেন, শনিবারের মধ্যে তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে।

এদিকে, আয়লা-আমফান-ইয়াসের পর রাজ্যের নতুন বিপদ ডেকে আনতে পারে ”সিত্রাং”। এবিষয়ে ইতিমধ্যেই নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠক থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসককে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত উপকূলীয় জেলার জেলা শাসকদের কাছে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব যদি রাজ্যে পড়ে, উপকূল অঞ্চলের মানুষকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে তা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপের রূপ নেবে। শুক্রবার থেকে তা ক্রমশ শক্তি বাড়াবে। আগামী সোমবার, কালীপুজোর দিন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আপাতত শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...