Saturday, June 27, 2026

বিশ্বকাপ দেখতে কেরাল থেকে গাড়ি চালিয়ে কাতার যাচ্ছেন নাজি নৌশি

Date:

Share post:

ভারতের এক গৃহবধু গাড়ি করে পারি দিলেন কাতারের উদ্দেশ্যে। নভেম্বর মাসে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপকে চাক্ষুস করতে গাড়ি নিয়ে কাতারের উদ্দেশে রওনা দিলেন কেরালার নাজি নৌশি।

কেরালার নাজি নৌশি, ৫ সন্তানের মা এবং গৃহবধু, ফুটবল এবং ভ্রমণের বিষয় পাগল। ফুটবল তাঁর প্রেম। সংসারের হাজার কাজের মধ্যেও আর্জেন্তিনার খেলা থাকলে বসে পড়েন। আর এবার বিশ্বকাপ দেখতে একাই বেরিয়ে পরলেন নিজের গাড়িতে করে বিশ্বকাপ চাক্ষুস করতে। কেরালার ভ্রমন প্রিয়, ইউটিউবার এবং ভ্লগার নাজির যাত্রা শুরুর সময় এসেছিলেন কেরালার পরিবহণ মন্ত্রী অ্যান্টনি রাজু। পতাকা উরিয়ে তিনি নাজির যাত্রার উদ্বোধন করেন।

কেরালা থেকে কোয়েম্বাটুর হয়ে তিনি মুম্বাই পৌঁছাবেন। সেখান থেকে তিনি জাহাজে করে ওমান যাবেন। ওমান থেকে শুরু হবে তাঁর গাড়িতে করে যাত্রা। আরব, বাহরিন, কুয়েত এবং সৌদি আরব হয়ে তিনি কাতার পৌঁছাবেন।

এদিন এই নিয়ে নাজি জানান, “আমার পরিকল্পনা হল কাতারে ১০ই ডিসেম্বর মধ্যে পৌছানো এবং বিশ্বকাপ ফাইনাল দেখা। আমি আর্জেন্তিনা আর মেসির অন্ধ ভক্ত। আশা করছি কাতারে আমার প্রিয় দল বিশ্বকাপ জিতবে।”

আরও পড়ুন:মুস্তাক আলিতে ছত্তিসগড়কে ৫৩ রানে উড়িয়ে দিল বাংলা, চার উইকেট প্রদীপ্ত প্রামাণিকের

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...