Tuesday, June 16, 2026

UP: ধ*র্ষিতাকে বিয়ে করার শর্ত দিয়ে অভিযুক্ত ধ*র্ষকদের জামিন দিল এলাহাবাদ হাইকোর্ট

Date:

Share post:

ধ*র্ষণের মতো জঘন্য অপরাধে (Crime) অভিযুক্ত তারা, তবুও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া তো দূরের কথা, বারবার নানা শর্তসাপেক্ষে জামিনে ছাড়া পাচ্ছেন অভিযুক্ত ধ*র্ষকরা। ‘ডবল ইঞ্জিন’ (Double Engine) উত্তরপ্রদেশে (Uttarpradesh) অপরাধ করে এই ভাবে ‘মুক্তি’ পাওয়াটাই যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

হাথরাস থেকে উন্নাও- একের পর এক ধ*র্ষণের ঘটনার উত্তরপ্রদেশ সরকার (uttarpradesh government) নির্বিকার। গত মাসে চারজন ধ*র্ষণের অভিযুক্তকে জামিন দেওয়ার পরে এবার আরও এক অভিযুক্ত জামিন পেল শর্তসাপেক্ষে। এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) বলেছে নির্যাতিতাকে বিয়ে করতে হবে। এই একটা সিদ্ধান্তেই যেন সব অপরাধ যেন এক নিমেষে লঘু হয়ে গেল বিজেপি (BJP) শাসিত রাজ্যে। এটাই বিজেপি (BJP) রাজ্যে বিচারের নমুনা। গত ১০ অক্টোবর মনু নামের এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। ততদিনে নির্যাতিতাও মনুর সন্তান জন্মেও গিয়েছে। এই পরিস্থিতিতে আদালত জানিয়ে দেয়, মনুকে জামিন দেওয়া হচ্ছে এই শর্তে যে, সে ছাড়া পাওয়ার পরই ১৫ দিনের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করবে। এবং বিয়ের পর স্ত্রী ও সন্তান, দু’জনকেই সে স্বীকৃতি দেবে। উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর একই শর্তে জামিন দেওয়া হয় ১৯ বছরের তরুণীকে ধ*র্ষণের অভিযোগের অভিযুক্ত শোভনকে। সাম্প্রতিক এমন দুই ঘটনাই একমাত্র নজির নয়। সেপ্টেম্বরে আরও তিনটি আলাদা ঘটনাতেও একই ভাবে অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে ছাড়া পাওয়ার পরই দ্রুত নির্যাতিতাকে বিয়ের শর্তে। বিরোধীরা বলছেন যেখানে নারী নির্যাতনের অপর নাম হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) অধীনস্থ সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুযায়ী, খু*ন, নারীদের উপর অত্যাচারে দেশে সবার আগে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য। সেখানে এমন নজির বিহীন রায় নিঃসন্দেহে প্রশ্ন তুলছে রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের শাসনব্যবস্থার দিকে।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...