Saturday, June 6, 2026

অরুণাচলের ভেঙে পড়ল সেনা কপ্টার, শুরু তল্লাশি অভিযান

Date:

Share post:

ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। শুক্রবার সকালে অরুণাচল প্রদেশের আপার সিয়াঙের মিগিং গ্রামের কাছে কপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।সেনা সূত্রের খবর, যেটি ভেঙে পড়েছে সেটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার।তবে হতাহতের এখনও কোনও খবর মেলেনি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: অরুণাচলে ভেঙে পড়ল সেনাবাহিনীর চিতা, কপ্টার দুর্ঘটনায় মৃ*ত পাইলট

সেনা তরফে খবর,  যে এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ছে, সেই জায়গা অত্যন্ত দুর্গম। সেখানে যাওয়ার কোনও রাস্তা নেই।তবে দ্রুত সেই এলাকায় পৌঁছনোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।  ইতিমধ্যেই একটি দল দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে।যদিও হতাহতের বিষয়ে  এখনও স্পষ্ট করে কিছু জানানো হয় নি । তবে হেলিকপ্টারটি যেখানে ভেঙে পড়েছে, সেখানে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে বলে জানা গেছে।

প্রসঙ্গত, রুটিন মহড়া চলাকালীন গত ৫ অক্টোবর অরুণাচলের তাওয়াঙে ভেঙে পড়েছিল সেনার ‘চিতা’ হেলিকপ্টারটি। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলটের। অপর একজন আহত হয়েছিলেন। সেই ঘটনার ১৫ দিনের মাথায় ফের ভেঙে পড়ল সেনা কপ্টার। তবে আজকের দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...