Monday, April 13, 2026

হিমাচল প্রদেশে প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রকাশ্যে বিজেপির ‘অন্তর্কলহ’! টিকিট না পেয়ে ‘নির্দল’ বিক্ষুব্ধরা

Date:

Share post:

শিয়রে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Election)। ইতিমধ্যে বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) প্রকাশ হতেই অন্তর্দলীয় কোন্দলে (Inter Party Conflict) জেরবার শাসক দল। প্রথম দফায় গত বুধবার ভারতীয় জনতা পার্টি ৬২ টি নামের তালিকা এবং বৃহস্পতিবার বাকি ৬ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করে। হিমাচল প্রদেশের ক্ষমতাসীন দল অনেক যোগ্য প্রার্থীকেই টিকিট দেয়নি, আর সেকারণেই শুরু হয়েছে বিক্ষোভ। প্রার্থী তালিকায় অনেকের নাম না থাকায় কেউ দল ছেড়ে আবার কেউ নির্দল প্রার্থী (Independent Candidate) হিসেবে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

একই সঙ্গে চাম্বা বিধানসভার (Chamba Assembly) প্রার্থী বদল নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক। গেরুয়া শিবির চাম্বা থেকে ইন্দিরা কাপুরের (Indira Kapoor) জায়গায় বর্তমান বিধায়ক পবন নায়ারের স্ত্রী নীলম নায়ারকে (Neelam Nayar) টিকিট দিয়েছে। এর আগে বুধবার ইন্দিরা কাপুরের নাম ঘোষণা করা হয়, যার তীব্র বিরোধিতা করেছিলেন হিমাচল প্রদেশের বর্তমান বিধায়ক পবন নায়ার। এরপরই নায়ার তাঁর সমর্থকদের নিয়ে একটি সভার ডাক দেন। তবে বিজেপি সূত্রে খবর, হিমাচল প্রদেশের স্থানীয় আদালত দুর্নীতি মামলায় ইন্দিরা কাপুরকে দোষী সাব্যস্ত (Accused) করে, আর সেকারণেই এবছর প্রার্থীপদে বদল।

দ্বিতীয় দফায় প্রকাশিত ৬টি আসনের মধ্যে বিজেপি কুল্লু (Kullu) থেকে মহেশ্বর সিং এবং হারোলি থেকে রামকুমারকে পুনরায় মনোনয়ন দিয়েছে এবং রমেশ ধাওয়ালা এবং রবিন্দর সিং রবির আসন পরিবর্তন করা হয়েছে। তবে দলের এমন সিদ্ধান্ত এই দুই নেতার সমর্থকরা মানতে নারাজ। দলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অন্যদিকে, বিজেপি ১১ জন বর্তমান বিধায়ককে আসন্ন নির্বাচনে মনোনীত (Nominate) করেনি, যার কারণে দলের অন্দরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ।

মান্ডি সদর থেকে দলের মিডিয়া সহ-ইনচার্জ (Media Co Incharge) প্রবীণ শর্মা ঘোষণা করেন, তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি ধর্মপুর থেকে তাঁর ছোট ভাইকে টিকিট দেওয়ার পরই রাজ্যের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুরের মেয়ে বন্দনা গুলেরিয়া বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে, নালাগড় আসনে লখবিন্দর সিং রানাকে প্রার্থী করার কারণে প্রাক্তন বিজেপি বিধায়ক কে এল ঠাকুর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল (Nomination File) করেছেন। এছাড়াও ধর্মশালায় রাকেশ চৌধুরীকে টিকিট দেওয়ার পরে বিজেপি বিধায়ক বিশাল নাহারিয়ার প্রায় ২০০ সমর্থক পদত্যাগ (Resign) করেছেন। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে হিমাচল প্রদেশের বিজেপি প্রধান সুরেশ কাশ্যপ জানান, ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ সমর্থক ও নেতাদের শান্ত করার চেষ্টা করছে।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...