Tuesday, June 16, 2026

সুদের টাকা না দেওয়ায় প্রৌঢ়কে বাঁধা হল রেললাইনে, কাটা গেল পা

Date:

Share post:

সুদের টাকা সময়মতো না দেওয়ায় চুড়ান্ত অমানবিক ঘটনা ঘটল বর্ধমানের(Burdwan) কেতুগ্রামে(Ketugra)। টাকা শোধ না করায় এক পৌঢ়কে হাতপা বেঁধে ফেলা দেওয়া হল রেললাইনে। কোনওমতে ওই প্রৌঢ় প্রাণে বেঁচে গেলেও কাটা পড়ল পা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গুরুতর আহত ওই ব্যক্তির নাম রুদ্রভৈরব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছে অম্বলগ্রাম রেললাইনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তি সরকারি কর্মী। সম্প্রতি টাকার প্রয়োজনে এক সহকর্মী এবং তাঁর বন্ধুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ধার নেন। যে টাকা ইতিমধ্যেই শোধ দেওয়া হয়ে গিয়েছে তারপরও ঋণদাতা দাবি করে সুদ বাবদ তার কাছে এখন কয়েক লক্ষ টাকা বাকি রয়েছে। টাকা শোধ দেওয়ার দাবিতে ওই প্রৌঢ়র উপর লাগাতার চাপ সৃষ্টি করা হয়। এরপর বৃহস্পতিবার তিনি কাটোয়া যাওয়ার সময় তাঁর পথ আটকায় ২ ব্যক্তি। সেখানে তাকে জোর করে কিছু খাইয়ে দেওয়ায় অজ্ঞান হয়ে যান তিনি। এরপর তাঁর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে দেখেন তিনি।

স্থানীয়দের দাবি, রেললাইনে আহত অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুদ্রভৈরব। তাঁর একটি পা বাদ পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয় প্রতিবেশীরা।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...