Tuesday, March 24, 2026

মীনাক্ষির নেতৃত্বে করুণাময়ীতে বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

টেট চাকরিপ্রার্থীদের তুলে দেওয়ার প্রতিবাদে করুণাময়ীতে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার। শুক্রবার, সকালে করুণাময়ী থেকে প্রতিবাদ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। যুব নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakkhi Mukhopadhyay) নেতৃত্বে রাস্তায় বসে পড়েন SFI-DYFI-এর নেতা-কর্মীরা। পুলিশের বারবার বলা স্বত্ত্বেও অবস্থানে অনড় থাকেন বিক্ষোভকারীদের। দিনের ব্যস্ত সময় রাস্তা আটকে যাওয়া সমস্যায় পড়ে পথচলতি মানুষ।

সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে SFI-DYFI-র নেতা-সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর মীনাক্ষি, ময়ূখ বিশ্বাস-সহ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। করুণাময়ীকাণ্ডের জেরে সল্টলেক জুড়েই ধরপাকড় চলছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...