Saturday, June 13, 2026

ডাবল ইঞ্জিন যোগী রাজ্যে প্রাইমারি স্কুলে বেআইনি মদের কারবার!

Date:

Share post:

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বেআইনি মদের রমরমা। একটি প্রাইমারি স্কুলের (Primary School) রান্নাঘর (Kitchen) থেকে উদ্ধার হল পেটি পেটি মদ। ঘটনা বিহার সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের কুশিনগরে। বিহারে মদ নিষিদ্ধ, ঠিক সেই জায়গা থেকে সীমান্ত এলাকার এক স্কুলে পেটি পেটি বেআইনি মদ উদ্ধারের পর চোরা কারবারের বিষয়টা সামনে চলে আসে।

জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া মোহন বাঁশডিলা গ্রামের একটি প্রাইমারি স্কুলের রান্নাঘরে বিপুল পরিমাণ বেআইনি মদ মজুত করা ছিল। এক খুদে পড়ুয়া প্রথমে তা দেখতে পেয়ে বাকিদের জানায়। এরপর স্থানীয়রা মানুষ ভিড় করে স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। বিপুল পরিমাণ বেআইনি মদ (Illegal Liquor) বাজেয়াপ্ত (Seized) করে পুলিশ।

ডাবল ইঞ্জিন যোগী রাজ্যে ওই প্রাইমারি স্কুলের এক শিক্ষকের দাবি, “রান্নাঘরটি প্রায় সবসময় বন্ধ থাকত। চাবি থাকত গ্রামের প্রধানের কাছে। ফলে কেউই জানত না, বন্ধ রান্না ঘরে কী রয়েছে।” আবগারি দফতর (Excise Deartment) জানাচ্ছে, ঘটনাস্থল থেকে ৫১ বোতল বেআইনি মদ উদ্ধার হয়েছে। তবে পুলিশের অনুমান, বিহারে পাচারের উদ্দেশেই সীমান্ত লাগোয়া ওই গ্রামের স্কুলে বিপুল পরিমাণ মদ মজুত করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...