Friday, April 3, 2026

শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া

Date:

Share post:

ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া। শনিবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হারল অ‍্যারন ফিঞ্চের দল। এই হারের ফলে গত টি-২০ বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে লজ্জায় ফেলে দিল কেন উইলিয়ামসনের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ‍্যারন ফিঞ্চ। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ের একের পর এক বড় শট খেলেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিরুদ্ধে। মাত্র চার ওভারেই ৫০ রান হয়ে যায় নিউজিল্যান্ডের। ফিন অ্যালেন করেন ৪২ রান। কনওয়ের থাকেন ৯২ রানে অপরাজিত। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে নিউজিল্যান্ড। অজিদের হয়ে দুই উইকেট নেন হ‍্যাজলউড। একটি উইকেট নেন অ‍্যাডাম যাম্পা।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অজিদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ম‍্যাক্সওয়েল। ২১ রান করেন প‍্যাট কামিন্স। ফিঞ্চ করেন ১৩ রান। ওয়ার্নার করেন ৫ রান। এদিন নিউজিল্যান্ডের স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের আগুনে বোলিং এর সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বেশি সময় টিকতে পারেনি। যার ফলে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় গতবারের চ‍্যাম্পিয়নসদের ইনিংস।

আরও পড়ুন:ভারত-পাক মহারণে কি ভিলেন বৃষ্টি ? কী বলছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর?

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...