Saturday, March 28, 2026

বিজেপি শাসিত রাজ্যে রেশনকার্ডে যিশুর ছবি, চাঞ্চল্য কর্নাটকে

Date:

Share post:

গণতান্ত্রিক ভারতবর্ষে রেশনকার্ডে যিশুর ছবি! এই ছবিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কর্নাটকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যিশুর ছবি-সহ রেশনকার্ডের ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় বিজেপির তরফে বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। রাজ্যের একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও তদন্তের দাবি তুলেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে পিটিয়ে মারা হলো বাঙালি পরিযায়ী শ্রমিককে

যিশুর ছবি দেওয়া এই রেশন কার্ড পাওয়া গিয়েছে ডোডলাহালিতে। সেই রেশনকার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিজেপি রাজ্য নেতৃত্ব বিষয়টি জানতে পারে। গেরুয়া দল এই ঘটনার তীব্র নিন্দা করেছে। কর্নাটক রাজ্য বিজেপির মুখপাত্র এস প্রকাশ জানিয়েছেন, এটা অত্যন্ত জঘন্য ঘটনা। সরকারের দেওয়া রেশনকার্ডে কোনওভাবেই কোনও ধর্মীয় গুরুর ছবি ছাপা যায় না। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করা হোক। দল চায়, ঘটনায় জড়িত বা জড়িতদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার। কর্নাটকের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও এই ঘটনার কড়া নিন্দা করেছে। তারাও দাবি করেছে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, কর্নাটক বিধানসভায় ধর্মান্তরকরণ বিরোধী বিল পাশ হয়েছে। বিলে বলা হয়েছে, লোভ দেখিয়ে, প্রভাব খাটিয়ে বা জোর করে কাউকে তার ধর্মবদল করা হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তাকে ১০ বছরের কারাবাসের সাজা দেওয়া হবে। এই মামলা পুরোপুরির জামিন অযোগ্য।

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...