Saturday, April 4, 2026

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপের মেগা মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আর সেই উৎসবে মেতে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। রবিবার দুপুরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর জন্য মরিয়া রোহিত শর্মার দল। আর রবিবার পাকিস্তানকে হারাতে পারলে, একদিকে যেমন গত বিশ্বকাপের বদলা নিতে পারবে টিম ইন্ডিয়া, তেমনই এই ম‍্যাচ জিতলে গড়ে ফেলবে বিশ্বরেকর্ড।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়ে ফেলবে ভারতীয় দল। এই মুহুর্তে ২০২২ সালে ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে ভারত। আর পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলে সেই সংখ্যা দাঁড়াবে ৩৯, যা ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার ৩৮ ম্যাচ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। সেই বছর অস্ট্রেলিয়া ৩০টি ওয়ানডে ও আটটি টেস্ট জিতেছিল।

আরও পড়ুন:আজ ভারত-পাক মহারণ, কী বলছে মেলবোর্নের আবহাওয়া?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...