Saturday, March 14, 2026

রেকর্ড গড়ে তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং

Date:

Share post:

জল্পনার অবসান ঘটিয়ে ফের চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং। তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। রেকর্ড গড়ে শনিবারই দেশের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ৫ বছর শুধু দেশের শীর্ষ পদে থাকবেন তিনি।

আরও পড়ুন:“শি জিনপিং-এর ভয়ে তটস্থ মোদি?” রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট না দেওয়ায় কড়া আক্রমণে ওয়েইসি

চিনা সংবিধান অনুযায়ী যিনি পার্টির সাধারণ সম্পাদক হন তিনিই হন দেশের সেনাবাহিনীর প্রধান। সেইমতো চিনের পিপলস লিবারেশন আর্মির মাথাতেও থাকবেন শি।

মাও জে দং-এর পর নিজেকে চিনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন শি জিনপিং। হলও তাই। ঐতিহাসিক রেকর্ড গড়ে চিনে নিজের তৃতীয় মেয়াদ নিশ্চিত করলেন ৬৯ বছর বয়সী এই নেতা।

এদিকে জিনপিং-এর জায়গা না বদলালেও পালটে গিয়েছে চিনা কমিউনিস্ট পার্টির একাধিক মুখ। জানা যাচ্ছে, একাধিক উচ্চপদস্থ নেতাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ২০০ জন অভিজ্ঞ সদস্যকে নিয়ে গঠিত হয়েছে নয়া সেন্ট্রাল কমিটি। তাঁরা সকলে মিলে রবিবার তৈরি করেছেন নতুনন স্ট্যান্ডিং কমিটি। শি জিনপিং-এর নেতৃত্বে এই নয়া স্ট্যান্ডিং কমিটি দেশের সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানা গিয়েছে, পুরনো স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়েছেন চারজন প্রবীণ নেতা। নিজের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত লোকেদেরই স্ট্যান্ডিং কমিটিতে বসিয়েছেন শি।

এদিন শি বলেছেন, “গত কয়েক দশক ধরে চিন দুটি কাজ সাফল্যের সঙ্গে করতে চেয়েছে। তা হল, দ্রুত আর্থিক উন্নয়ন এবং ইস্পাতদৃঢ় রাজনৈতিক স্থিতিশীলতা। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই চিনের লক্ষ্য।’ শি এদিন আরও বলেন, ‘আগামী দিনে গোটা বিশ্বকে প্রয়োজন চিনের। তেমন চিনকেও প্রয়োজন গোটা দুনিয়ার।’

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...