Tuesday, June 23, 2026

দীপান্বিতা কালীপুজোয় তারাপীঠে উপচে পড়া ভিড়, সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা

Date:

Share post:

আজ দীপান্বিতা কালীপুজো। প্রতি বছরের মতো এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারাপীঠের মন্দিরে। নিত্যপুজোর পাশাপাশি শ্যামা রূপে মায়ের আরোধনা করা হবে। করোনা আবহে মন্দিরের দরজা বছর দুয়েক ভক্তবৃন্দদের জন্য বন্ধ থাকলেও এবারে সারারাত খোলা রাখা হবে তারা মায়ের মন্দির। ভক্তবৃন্দদের বিশেষ পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে।

সোমবার সকাল থেকেই ভক্ত সমাগম শুরু হয়েছে তারা মায়ের মন্দিরে। পুজোর প্রচলিত রীতি অনুযায়ী, এদিন ভোরে মা তারাকে আর পাঁচটি দিনের মতো স্নান করানো হয়েছে। এরপর অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, সোনার অলংকার, ফুল, মালা আর শোলা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়েছে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‌নাটোরের পুরোহিত ও সেবাইত শ্যামাপুজোর শুভক্ষণে পুজোয় বসবেন। পুজো শেষে মাকে আরতির পাশাপাশি ভোগ নিবেদনও করা হবে। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস, ভাজা মিষ্টি ও পায়েস দেওয়া হবে।’‌

এদিন বিশেষ পুজো উপলক্ষে সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা। মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকময় করে তোলা হয়েছে শ্মশান চত্ত্বর। সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তুলবেন। শ্মশানের চারিদিকে সাধু সন্তরা ভক্তদের মঙ্গল কামনায় যজ্ঞ করবেন। কালীপুজো উপলক্ষে বহু ভক্ত এদিন মানত করে বলি দিয়ে থাকেন মায়ের কাছে। এদিন মায়ের কাছে বিশেষ পুজো দিতে প্রচুর মানুষ আসেন তারা মায়ের কাছে। প্রত্যেকেই যাতে তাদের মনবাসনা মায়ের কাছে তুলে ধরে পারেন, সেজন্য সারা রাত মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...