Friday, April 3, 2026

দীপাবলিতে শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী চিত্র পরিচালক পিনাকী চৌধুরী

Date:

Share post:

দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই নিভলো প্রদীপ। প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক পিনাকী চৌধুরী (Pinaki Chaudhuri)। প্রায় এক মাস ধরে অসুস্থ থাকার পর সোমবার ভোরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে লিম্ফোমায় ভুগছিলেন পিনাকী চৌধুরী।

লেকগার্ডেন্সে বাড়ি পিনাকী চৌধুরীর। পরিচালকের পরিবারের সদস্য জানান, এক মাস আগে থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়। তবে তখন তা তেমন গুরুতর ছিল না। পরিস্থিতি খারাপ হয় সপ্তাহ দু’য়েক আগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৮২ বছরের পরিচালককে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই পিনাকীবাবুকে রবিবার রাতে লেকগার্ডেন্সে নিয়ে আসা হয়। সোমবার ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন পরিচালক।

চলচ্চিত্র দুনিয়ায় পা রাখার আগে তবলা বাদক হিসেবে সুনাম অর্জন করেছিলেন পিনাকি বাবু। একটা সময় পন্ডিত রবিশংকরকেও সঙ্গ দিয়েছেন তিনি। সিনেমা জগতে প্রযোজক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তার হাত ধরে আসে একের পর এক কালজয়ী সিনেমা। ১৯৮৩ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা অভিনীত ‘চেনা অচেনা’ ছবি পরিচালনা করেছিলেন পিনাকীবাবু। তাঁর পরিচালিত ছবিতেই কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘কাকাবাবু হেরে গেলেন?’ নয়ের দশকে জাতীয় পুরস্কার পায় তার সিনেমা ‘সংঘাত’। ২০০৭ সালে বালিগঞ্জ কোর্ট সিনেমার জন্য দ্বিতীয় জাতীয় পুরস্কার পান পিনাকী চৌধুরী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...