Friday, April 3, 2026

বিধ্বংসী অগ্নিকাণ্ড বানতলার লেদার কমপ্লেক্সের গুদামে

Date:

Share post:

কালীপুজোর দিন বিধ্বংসী অগ্নিকাণ্ড বানতলার লেদার কমপ্লেক্সের একটি গুদামে (Warehouse)। দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসা হয়েছে হাইড্রোলিক ল্যাডারও। তবে খাওয়ার দাপটের কারণে আগুন (Fire) দ্রুত ছড়িয়ে পড়ছে।

চর্মনগরীর ৫ নম্বর জোন এলাকায় সোমবার ২টো নাগাদ আগুন লাগে। রাসায়নিক পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন। পরে সংখ্যা আরও বাড়ানো হয়। নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক ল্যাডার। গুদামের ওপরের তলে আটকে পড়া ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। তিনি জানান, ভিতরে আর আর কেউ আটকে নেই বলেই মনে করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতির কাজ চালাচ্ছে দমকল। তবে হাওয়ার দাপটের কারণে সমস্যায় করতে হচ্ছে তাদের। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...