Tuesday, June 23, 2026

বন্ধ কারখানায় সাড়ে ৭ঘণ্টা ধরে দেড় কোটি টাকার সরঞ্জাম লুঠ ডাকাত দলের

Date:

Share post:

কাঁকসার (Kanksa) থানার বামুনাড়া শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানায় (Steel Factory) এক ভয়াবহ ডাকাতির (Robbery) ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গতকাল রবিবার ১৮ থেকে ২০ জনের একটি ডাকাত দল কারখানার পাঁচিল টপকে কারখানায় প্রবেশ করে। এরপর নিরাপত্তারক্ষীদের (Security Personnel) বেঁধে রেখে প্রায় সাড়ে সাত ঘন্টা ধরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল।

অভিযোগ, প্রায় দেড় কোটি টাকার তামার তার এবং যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয় ডাকাত দল। তাদের সকলের হাতে ছিল আগ্নে*য়াস্ত্র। তারা প্রথমেই নিরাপত্তা রক্ষীদের বেঁধে একটি আলাদা ঘরে ঢুকিয়ে দেয়। তাদের মোবাইলও কেড়ে নেওয়া হয়। কিছু গোলমাল টের পেয়ে আরও কয়েকজন নিরাপত্তারক্ষী এগিয়ে এলে তাদেরও বেঁধে ফেলে ডাকাত দল।

ডাকাত দলটি রাত ৯টা থেকে কারখানার যেখানে যেখানে তামার তার এবং দামি যন্ত্রাংশ ছিল তা খুঁজে খুঁজে বের করে নিয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ চম্পট দেয়। ডাকাতির খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ (Kanksa Police) ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত (Investigation) শুরু করে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...