Sunday, June 28, 2026

প্রয়াত ধনকুবের ডিত্রাইশ মাতেশিৎজ! মোটর স্পোর্টের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি

Date:

Share post:

প্রয়াত এনার্জি ড্রিঙ্ক সংস্থা ‘রেড বুল’ (Red Bull)-এর সহ প্রতিষ্ঠাতা (Co Founder) ডিত্রাইশ মাতেশিৎজ (Dietrich Mateschitz)। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার আমেরিকার সংস্থার আধিকারিকরা তাঁর মৃ*ত্যুর খবর প্রকাশ্যে আনেন। তবে শুধু এনার্জি ড্রিঙ্ক (Energy Drink) সংস্থাই নয় ‘রেড বুল ফর্মুলা ওয়ান রেসিং’ (Red Bull Formula One) টিমেরও কর্ণধার ছিলেন অস্ট্রিয়ার ধনকুবের ডিত্রাইশ।

তবে ঠিক কী কারণে ডিত্রাইশের মৃ*ত্যু হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। মোটর স্পোর্টস (Motor Sports) নিয়ন্ত্রক সংস্থা FIA-এর প্রেসিডেন্ট মহম্মদ বেন সুলায়েম জানিয়েছেন, ডিত্রায়েশের চলে যাওয়া মোটর স্পোর্টের দুনিয়ায় অপূরনীয় ক্ষতি। তিনি সকলের অভিভাবক (Gurdian) ছিলেন। তবে ‘রেড বুল’ –এর মুখ হিসেবেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন ডিত্রাইশ।

তবে শুধু এনার্জি ড্রিঙ্কস সংস্থা বা মোটর স্পোর্টসই নয়, সংবাদমাধ্যম (News Media), রিয়েল এস্টেট (Real Estate), গ্যাস্ট্রোনমি (Gastronomy) ব্যবসাও ছিল তাঁর। পাশাপাশি ফুটবল ক্লাব (Football Team), হকি (Hockey), রেসিং টিম (Racing Team) পরিচালনা করে তাঁর সংস্থা। ১৯৮৪ সালে ডিত্রাইশ এবং থাইল্যান্ডের ব্যবসায়ী শালেও ইউভিদ্যা ‘রেড বুল’ –এর ব্যবসা শুরু করেন। তবে অস্ট্রিয়ার ধনকুবের (Billionaire) ডিত্রাইশের হাত ধরেই দ্রুত গতিতে শেয়ার দর (Share Price) বাড়তে থাকে ‘রেড বুল’-এর। মোটর স্পোর্টস খেকে শুরু করে ফুটবল, এমনকি সঙ্গীত দুনিয়াতেও একের পর এক লাভজনক চুক্তি স্বাক্ষর করে সংস্থাটি।

পরে ২০০৪ সালে ফোর্ডের (Ford) কাছ থেকে জাগুয়ার রেসিং টিম (Jaguar Racing Team) কিনে নেন ডিত্রাইশ। ২০০৫ সালে ‘রেড বুল’-এর অধীনে নতুন করে ওই টিম আত্মপ্রকাশ করে। তবে শুধু শুধু ব্যবসায়ী হিসেবেই নয়, রাজনৈতিক মতাদর্শের জন্যও পরিচিত ছিলেন ডিত্রাইশ। ২০১৫-২০১৬ সালে সালে শরণার্থী সঙ্কট নিয়ে জার্মানির অ্যাঞ্জেলা মের্কেলের (Angela Merkel) তীব্র সমালোচনা করে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...