Monday, March 16, 2026

Enforcement Directorate: আয় ব্যয়ের নথি মেলাতে এবার সুকন্যা মণ্ডলকে তলব ইডির 

Date:

Share post:

সম্পত্তির হিসেব মেলাতে রীতিমত বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, এমন অভিযোগের ভিত্তিতে এবার সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ অক্টোবর তাঁকে ইডির (ED) অফিসে হাজিরা দিতে হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। কিন্তু এবার নোটিশ গেল ইডির তরফে। জানা যাচ্ছে সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডেকে (ANM Agrochem Food Pvt Ltd) নোটিশ দিয়েছিল সিবিআই (CBI)। আয় ব্যয়ের নোটিস চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করে সিবিআই। সেক্ষেত্রে উত্তর পাঠিয়েছিলেন কেষ্টকন্যা নিজেই। গত ১৮ অক্টোবর সিবিআই-এর চাওয়া আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্র ই-মেল মারফত পাঠিয়ে দেন সুকন্যা। এবার সুকন্যার মালিকানাধীন এএনএম অ্যাগ্রোকেমের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি। সুকন্যার ঘনিষ্ঠ মহলের দাবি এই মুহূর্তে তিনি বাইরে আছেন। আগামী বৃহস্পতিবার সুকন্যা আদৌ ইডি দফতরে উপস্থিত হন কিনা এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...