Tuesday, June 23, 2026

Entertainment: ফের মা হতে চলেছেন শুভশ্রী? অভিনেত্রীর পরিবারের মন্তব্যে বাড়ল জল্পনা!

Date:

Share post:

বিনোদন জগতের (Entertainment Industry) তারকাদের নিয়ে উন্মাদনের শেষ নেই। সেলিব্রেটিদের রোজনামচা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কিছুতেই যেন কমতে চায়না। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় (Social media) টলিউডের সুপারস্টার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) নিয়ে শুরু হয়েছে চর্চা। রাজ পত্নী নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন, এই জল্পনা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সত্যি কি তাই? কী বলছেন তাঁর পরিবারের সদস্যরা?

রাজ শুভশ্রী (Raj-Subhashree) জুটিকে নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয়। এমনকি তাঁদের ছেলে ইউভানও ছোট থেকেই লাইম লাইটে। রাজ এবং শুভশ্রী মানে ভক্তদের কাছে যাঁরা হয়ে গেছেন ‘রাজশ্রী’ , তাঁদের জীবন যাপন ঘিরে নানা সময়ে আলোচনা সমালোচনা ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত হয়ে মাতৃত্ব নিয়ে নিজের কিছু অনুভূতির কথা শেয়ার করেছিলেন শুভশ্রী। আর সেখান থেকেই নেটিজেনরা মনে করছেন দ্বিতীয়বার মা হতে চলেছেন বুঝি টলিউডের এই অভিনেত্রী। অভিনেত্রী বলেন, তিনি বারবার মা হতে চান। মা হওয়ার এই অনুভূতিটাকে উপভোগ করতে চান। আসলে ইউভান এসে তাঁর জীবনে মাতৃত্বের সুখ এনে দিয়েছে। পৃথিবীর আর কোনও কিছুই মায়ের কাছে তাঁর সন্তানের থেকে বড় নয়। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে বোনকে নিয়ে মুখ খুলেছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী। তিনি বোনের দ্বিতীয়বার মা হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেন নি। উল্টে তিনি বলেছেন, “শুভশ্রী একবার মা হয়ে গিয়েছে। আবার মা হবে।” তাহলে কি সত্যিই সুখবর আসতে চলেছে? অপেক্ষায় রাজ-শুভশ্রী ফ্যানেরা।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...