Tuesday, June 23, 2026

প্রায় দু’ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পর ফের সচল হোয়াটসঅ্যাপ পরিষেবা

Date:

Share post:

বিশ্বজুড়ে দীর্ঘসময় বন্ধ থাকার পর চালু হল হোয়াটসঅ্যাপ পরিষেবা।মঙ্গলবার দুপুর ১২ টার কিছু সময় পর বন্ধ হয়ে যায় পরিষেবা। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে বিকল হয়ে পড়ে পরিষেবা। স্তব্ধ হয়ে যায় মেসেজ আদানপ্রদান। এর আগে কখনও এত বড় সমস্যা দেখা যায়নি হোয়াটসঅ্যাপে। এই বিভ্রাটের জেরে থমকে গেছে বহু পরিষেবা। শুধু ভারত নয় ব্রিটেন-ইতালি-টার্কি থেকেও ব্যবহারকারীরা একই অভিযোগ জানান।

আরও পড়ুন:একঘণ্টা পরেও স্বাভাবিক নয় হোয়্যাটসঅ্যাপ পরিষেবা

সমস্যার কথা স্বীকার করে নেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়, ‘আমরা এই সমস্যার সম্পর্কে ওয়াকিবহাল। খুব দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ তারপর কেটে যায় দীর্ঘসময় ।ফের স্বাভাবিক হয় পরিষেবা। তবে কী কারণে এই স্তব্ধ হল হোয়াটসঅ্যাপ পরিষেবা, তা এখনও জানা যায়নি ।

এদিকে, হোয়াটসঅ্যাপ ডাউন হতেই টুইটারে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মিমের বন্যা বইয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে ট্রেন্ডিং হয়ে যায় #whatsappdown।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...